শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল

মেয়র তাপসকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য: প্রতিবেদন ১৯ মার্চ

#
news image

রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষকে কেন্দ্র করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসি) মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ তথ্য ছড়ানোর অভিযোগে হওয়া মামলার তদন্ত প্রতিবেদন দাখিলেরর তারিখ পিছিয়েছে।

বুধবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। তবে এদিন পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূর প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ মার্চ নতুন দিন ধার্য করেছেন।

সিএমএম আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের এসআই নিজাম উদ্দিন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন। ২০২২ সালের ১৭ এপ্রিল রাতে নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ী-কর্মচারীদের সংঘর্ষ হয়।

এ সময় মেয়র তাপসকে নিয়ে মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানোর অভিযোগে অজ্ঞাত ফেসবুক ব্যবহারকারীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। শাহবাগ থানায় ২৮ এপ্রিল মেয়রের ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।

নাগরিক প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি, ২০২৩,  10:21 PM