শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

হার দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি শুরু

#
news image

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। গত সোমবার অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

কেপ টাউনে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় তারা। ৮ রান করে আউট হন ওপেনার সালমা খাতুন। দ্বিতীয় উইকেটে ৩৮ রানের জুটি গড়েন আরেক ওপেনার সোবহানা মোস্তারি ও তিন নম্বরে নামা শামিমা সুলতানা। ১৪তম ওভারে ৭০ রানের মধ্যে বিদায় নেন তারা।

মোস্তারি ১৮ ও সুলতানা ৩৬ রান করে আউট হন। পরের দিকে বাংলাদেশের ব্যাটাররা দ্রুত রান তুলতে পারেননি। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১০১ রানের মামুলি সংগ্রহ পায় বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকে আসে ১৫ রান।১০২ রানের টার্গেটে খেলতে নেমে ৫ ওভারের মধ্যে পাকিস্তানের দুই ওপেনারকে বিদায় করেন বাংলাদেশের পেসার মারুফা আকতার।

এরপর মিডল-অর্ডারে পাকিস্তানের ২ উইকেট শিকার করে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন লেগ-স্পিনার রুমানা আহমেদ। ইনিংসের ১৩তম ওভারে ৬৯ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৩৬ রান তুলে পাকিস্তানের জয় নিশ্চিত করেন নিদা দার ও আয়শা নাসিম। নিদা ২৪ ও নাসিম ২০ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের মারুফা-রুমানা ২টি করে উইকেট নেন। গত বুধবার দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

নাগরিক স্পোর্টস ডেস্ক

০৭ ফেব্রুয়ারি, ২০২৩,  8:14 PM