শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

রাজপথে না নির্বাচনে শক্তি দেখানঃ সিইসি

#
news image

শক্তির প্রমান রাজপথে না ভোটের মাঠে দেখাতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

নির্বাচনি মাঠে ভারসাম্য আনার ওপর গুরুত্বারোপ করেন সিইসি। বলেন, নির্বাচনি মাঠে ভারসাম্য আনতে হবে দল ও প্রার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে। কেন্দ্রে কেন্দ্রে দলগুলো প্রার্থী, এজেন্ট দিয়ে ভারসাম্য তৈরি না করলে পুলিশ-মিলিটারি দিয়ে সব সময় নির্বাচনকে সুষ্ঠু, বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব হবে না ।

সিইসি যোগ করেন, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আমি বলব— রাজপথে শক্তি প্রদর্শন করে, রাজপথে শক্তি দেখিয়ে সত্যিকারের যে গণতান্ত্রিক নির্বাচন সেটি হবে না। আপনাদের নির্বাচনে আসতে হবে, নির্বাচনের মাঠে নির্বাচনের নীতিবিধি আছে, সে অনুসারে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

নির্বাচনের এক বছরের বেশি সময় হাতে থাকতে প্রধান রাজনৈতিক দলগুলোর বিভিন্ন সভা-সমাবেশে ‘শক্তি প্রদর্শন’ আর ‘খেলা হবে’ বক্তব্যের উত্তাপের মধ্যে সিইসির কাছ থেকে নির্বাচনের মাঠে আসার আহ্বান এলো।

সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর নিশ্চয়ই প্রজ্ঞা রয়েছে, উনারা চিন্তা করবেন। রাজপথে শক্তি প্রদর্শনের মাধ্যমে সুন্দর নির্বাচন হবে, এটি আমি বিশ্বাস করি না। সব দল বলতে চাচ্ছে— রাজপথে দেখা হবে, রাজপথে শক্তি পরীক্ষা হবে। রাজপথে শক্তি দেখিয়ে সত্যিকারের যে গণতান্ত্রিক নির্বাচন সেটি হবে না। দলগুলোকে ভোটের মাঠে এসে ভারসাম্য আনতে হবে।

অনলাইন ডেস্ক

২৫ নভেম্বর, ২০২২,  2:08 AM