শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

রিজার্ভ চুরির ঘটনায় শিগগিরই প্রতিবেদন: সিআইডি প্রধান

#
news image

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী বলেছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় শিগগিরই তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। চুরির ঘটনার সঙ্গে যেসব দেশের সংশ্লিষ্টতা পাওয়া গেছে সেসব দেশে ইতোমধ্যে আমরা চিঠিও পাঠিয়েছি। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মালিবাগ সিআইডির প্রধান কার্যালয় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, রিজার্ভ চুরির সঙ্গে যেসব দেশের নাম এসেছে আমরা সেসব দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি। ইতোমধ্যেই তাদের চিঠি পাঠিয়ে তথ্য চেয়েছি। তথ্য আমরা পেলেই একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। সেক্ষেত্রে ঘটনার সঙ্গে দেশ-বিদেশে যারা জড়িত তাদের নাম বেরিয়ে আসবে।

সাংবাদিকদের প্রশ্ন তিনি আরও বলেন, বিষয়টি যেহেতু স্পর্শকাতর এবং অন্যান্য দেশের সম্পৃক্ততা আছে এ কারণেই মূলত তদন্তে একটু সময় লাগছে। এ ছাড়াও আমরা এমনভাবে তদন্ত করছি যেন এ নিয়ে ভবিষ্যতে কোনও প্রশ্ন না থাকে। আমরা সেভাবেই তদন্ত করছি।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফটের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে ৮ কোটি ১০ লাখ টাকা ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। ওই টাকা তারা ফিলিপাইনের রিজল ব্যাংকে পাঠিয়ে দেয়। এ ছাড়াও শ্রীলঙ্কায় কিছু অংশ টাকা যায়। পরবর্তীতে কূটনৈতিক তৎপরতায় ইতোমধ্যে ওই দেশ থেকে টাকা নিয়ে আসে তদন্ত সংস্থা।

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২২,  11:24 PM