শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল

৪ দিন রাজধানীর বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ

#
news image

সড়ক উন্নয়ন কাজের জন্য বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বিআরটি কর্তৃপক্ষ।

বুধবার গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট) থেকে এ বিষয়ে বিশেষ ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়।

প্রকল্প পরিচালক এ এস এম ইলিয়াস শাহ্ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “যান চলাচল স্থায়ীভাবে নির্বিঘ্ন করার লক্ষ্যে বিআরটি প্রকল্পের আওতাভুক্ত ঢাকা বিমানবন্দর রেল স্টেশন এলাকায় আগামী ২৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত বিশেষ ব্যবস্থাপনায় সড়কের উন্নয়ন কাজ চলবে।

“সড়ক উন্নয়ন কাজ চলমান অবস্থায় যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় উক্ত করিডোরে চলাচলরত সব জনসাধারণ ও পরিবহনকে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করা যাচ্ছে।”

এ বিষয়ে সবার সহানুভূতি ও সহযোগিতা চেয়ে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিআরটি।

অনলাইন ডেস্ক

২৪ নভেম্বর, ২০২২,  2:49 AM