শিরোনামঃ
ভয় নয়-সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তারেক রহমানের নির্বাচনী ভাষণের পূর্ণবিবরণী গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ২০২৫ সালের আন্তর্জাতিক ঘটনাবলির সালতামামি খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বনেতাদের সমাগম  খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ তারেক রহমান নিজ হাতে মাকে চিরনিদ্রায় শায়িত করলেন  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলফনামায় তারেক রহমানের সম্পদ প্রায় ২ কোটি টাকা সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

প্রিমিয়ার ব্যাংকের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ৪২ কোটি টাকা লোপাটের অভিযোগ

#
news image

প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের গুলশান শাখা থেকে অর্ধশতাধিক গ্রাহকের এফডিআর ও বিভিন্ন সঞ্চয়ী হিসাবে জমাকৃত ৪২ কোটি ৩৭ লাখ টাকা লোপাটের অভিযোগে ব্যাংকটির ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কমিশনের সহকারী পরিচালক আজিজুল হক সোমবার মামলাটি দায়ের করেন বলে উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক জানান।

আসামিরা হলেন- প্রিমিয়ার ব্যাংক শুলশান শাখার বরখাস্ত এসভিপি অ্যান্ড অপারেশন ম্যানেজার এ এম ওমর খসরু, সাবেক এসইও অ্যান্ড জেনারেল ব্যাংকিং অফিসিয়াল আকবর হোসেন, সাবেক জেএভিপি অ্যান্ড জিবি ইনচার্জ কাজী কাওসার হোসেন, সাবেক জেএভিপি অ্যান্ড ইমপোর্ট ইনচার্জ মো. সাহেদ হোসেন, সাবেক জেএডিপি ও রিলেশনশিপ ম্যানেজার মো. মঞ্জুর হাসান ও সাবেক জুনিয়র অফিসার (বৈদেশিক বাণিজ্য) রুহুল আমিন।

এজাহারে বলা হয়, আসামিরা ‘পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে’ ব্যাংকের সিস্টেম লেনদেনের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ২০১৬ সাল থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত সময়ে এফডিআর, এসডিএস ও এসএনডিসহ বিভিন্ন সঞ্চয়ী খাতের মুনাফাসহ ৪২ কোটি ৩৭ লাখ ৮৫ হাজার ৮৬৯ টাকা আত্মসাৎ করেছেন।

ব্যাংকটির গুলশান শাখার ৫৯ গ্রাহকের হিসাব থেকে এসব অর্থ আত্মসাৎ করা হয়েছে উল্লেখ করে মামলায় বলা হয়, “গ্রাহকের নামে থাকা চারটি এফডিআরে জমা থাকা এক কোটি ২৫ লাখ ৩৫ হাজার ১২২ টাকা, ২২টি পে-অর্ডারের দুই কোটি ৭৩ লাখ ৬৭ হাজার ৩১২ টাকা এবং ৫৯ গ্রাহকের নামে থাকা ব্যাংক হিসারের ৬১৩টি চেক ও একটি ক্রেডিট ভাউচারের ৩৮ কোটি ৩৮ লাখ ৮৩ হাজার ৪৩৫ টাকা মিলিয়ে মোট ৪২ কোটি ৩৭ লাখ ৮৫ হাজার ৮৬৯ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন আসামিরা।”

ব্যাংকের এসব হিসাব থেকে ওই অর্থ বিভিন্ন নামের হিসাবে স্থানান্তর করে এফডিআর হিসাবে এনে নগদায়ন করা হয়েছে বলে মামলায় বলা হয়েছে।

মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

অনলাইন ডেস্ক

২৩ নভেম্বর, ২০২২,  1:32 AM