শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল

‘ভইরা দে’গ্রুপের গ্রেফতার ৫

#
news image

রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে বহুল আলোচিত কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপের ’পালের গোদা’ মো. হাসিবুল হাসান অনিক ওরফে বাংলা অনিকসহ ৫ জন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. হাসিবুল হাসান ওরফে অনিক ওরফে বাংলা অনিক (২৬), মো. বাহাদুর (৩০), মো. মনির হোসেন ওরফে সোহেল ওরফে পাতা সোহেল (২৬), মো. আরিফুল ইসলাম ওরফে অপি (২৬) ও মো. অহিদুজ্জামান ওরফে অহিদুর জামান (২৪) । অভিযানে তাদের কাছ থেকে ১টি চাকু, ১টি ছুরি, ২টি চাপাতি, ৬টি মোবাইল, ১০ টি সিম কার্ড জব্দ করা হয়।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর পল্লবী থানাধীন ইস্টার্ন হাউজিং এলাকায় পল্লবীর বহুল আলোচিত কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপের লিডার অনিকসহ ১২/১৫ জন সদস্য সংঘবদ্ধভাবে বেশ কয়েকদিন ধরে রাতের অন্ধকারে ছুরি, চাকু ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে সাধারণ পথচারী থেকে ও যানবাহনে ডাকাতি করেছে।

এমন তথ্যের ভিত্তিতে সোমবার (২১ নভেম্বর) রাতে পল্লবী থানাধীন ইষ্টার্ন হাউজিংয়ের একটি অস্থায়ী গ্যারেজের পেছনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব অধিনায়ক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার আসামী হাসিবুল হাসান ওরফে অনিক এ গ্রুপের লিডার। তাদের প্রত্যেকের নামে পল্লবী থানায় মারামারি, ছিনতাই এবং মাদকসহ একাধিক মামলা রয়েছে।

অনলাইন ডেস্ক

২২ নভেম্বর, ২০২২,  11:33 PM