শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

২ ডিসেম্বর বছরের সবচেয়ে বড় কনসার্ট

#
news image

আইয়ুব বাচ্চুর মৃত্যুর চার বছর পর পূরণ হচ্ছে তাঁর স্বপ্ন। গত ২৬ অক্টোবর চ্যানেল আই ও বাংলাদেশ ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন (বামবা) যৌথভাবে ১ ডিসেম্বরকে ‘ব্যান্ড মিউজিক ডে’ ঘোষণা করে। এবার দিনটি উদযাপনের পালা। সেই লক্ষ্যে আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় কনসার্ট। ঢাকার আর্মি স্টেডিয়ামে হবে ‘ব্যান্ড মিউজিক ফেস্ট’ শীর্ষক এই কনসার্ট। এতে বামবার অন্তর্ভুক্ত ১৬টি ব্যান্ড গান পরিবেশন করবে। এ বছর আর কোনো কনসার্টে এত ব্যান্ডের অংশগ্রহণ দেখা যায়নি। চ্যানেল আই ও বামবার সঙ্গে কনসার্টটির আয়োজনে থাকছে গানবাংলা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশাল এই আয়োজনে পারফর্ম করবে ‘নগর বাউল’, ‘রেনেসাঁ’, ‘মাইলস’, ‘ওয়ারফেজ’, ‘অর্থহীন’, ‘আর্টসেল’, ‘ফিডব্যাক’, ‘সোলস’, ‘দলছুট’, ‘ভাইকিং’, ‘অবসকিওর’, ‘ক্রিপটিক ফেইট’, ‘শিরোনামহীন’, ‘মাকসুদ ও ঢাকা’, ‘পেন্টাগন’ ও ‘পাওয়ারসার্জ’। এদিকে কনসার্টের টিকেট বিক্রি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। গেটসেটরকের (getsetrock.com) ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে টিকেট, যেটার মূল্য ৫০০ টাকা। ২ ডিসেম্বর দুপুর ১২টায় খুলবে স্টেডিয়ামের গেট। এরপর বেলা ২টা ১৫ মিনিটে শুরু হবে কনসার্টের মূল পর্ব।

অনলাইন ডেস্ক

২২ নভেম্বর, ২০২২,  1:40 AM