শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

বিশ্বকাপ জিততে সব কিছু করবে ব্রাজিল

#
news image

আজ রোববার থেকে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পর্দা উঠতে যাচ্ছে ২২তম ফুটবল বিশ্বকাপের। প্রতিবারের মতো এবারও বিশ্বকাপের শিরোপা জয়ের অন্যতম দাবিদার ব্রাজিল। শক্তিমত্তা কিংবা তারকা ফুটবলার সব থেকেই অন্যদের চেয়ে বেশ এগিয়ে আছেন নেইমাররা। এদিকে সেলেসাও দলের তারকা ফুটবলার রিচার্লিসন জানালেন, বিশ্বকাপ জিততে যা যা করা প্রয়োজন, সবই করবে দলটি।

ইউরো স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রিচার্লিসন বলেছেন, ‘আমাদের অনেক ইতিহাস আছে। কখনো বিশ্বকাপের বাইরে থাকিনি আর আমরা মর্যাদার এক জার্সি গায়ে দিয়ে বিশ্বকাপে যাবো। অবশ্যই আমাদের জন্য ভালো কিছু আনতে।’

তারকা এই ফুটবলার আরো বলেন, ‘যদি আমরা বিশ্বকাপ জিতি? আমি জানি না কিন্তু আমরা সবকিছু করবো বিশ্বকাপ জিততে। নীরবে কাজ করে যাওয়া আমি পছন্দ করি, নিজেদের কাজটা করবো আর সেরাটা দেবো প্রতিদিন। এর মধ্যেই প্রফেসর তিতে আমাদের দারুণ বিশ্বকাপের জন্য প্রস্তুত করবেন।’

আজ থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে কোন দেশ ফেভারিট? সে ব্যাপারেও রিচার্লিসন বললেন, ‘এখানে অনেক দলই আছে। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স, উদাহরণ হিসেবে বেলজিয়াম আছে, আর্জেন্টিনার ভালো একটা স্কোয়াড আছে; কোপা আমেরিকাও জিতেছে।’

স্পোর্টস ডেস্ক

২০ নভেম্বর, ২০২২,  8:23 PM