শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

আরও ২টি সবুজ কারখানার স্বীকৃতি পেলো বাংলাদেশ

#
news image

দেশের আরও দুইটি তৈরি পোশাক কারখানাকে ‘সবুজ কারখানা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) । এ নিয়ে পোশাক খাতে মোট পরিবেশবান্ধব প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮টিতে। আর চলতি বছর শুধু প্লাটিনাম রেটিং পেয়েছে দেশের ১৩টি পোশাক কারখানা। তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন করে সবুজ কারখানার স্বীকৃতি পাওয়া দুই কারখানার মধ্যে একটি পেয়েছে প্লাটিনাম রেটিং এবং অন্যটি পেয়েছে গোল্ড রেটিং। এর মধ্যে গত ১৭ নভেম্বর ইউএসজিবিসি গাজীপুরের বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডকে স্বীকৃতি দিয়েছে। প্লাটিনাম রেটিং পাওয়া কারখানাটিকে ৮৫ পয়েন্ট দিয়েছে ইউএসজিবিসি। আর গত ২৮ অক্টোবর নারায়ণগঞ্জের বর্ণালী কালেকশন লিমিটেডকে স্বীকৃতি দেয় সংস্থাটি। গোল্ড রেটিং পাওয়া এ কারখানাটির পেয়েছে ৬৪ পয়েন্ট।

বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, বিশ্বে সবুজ পোশাক কারখানা ভবনের আমরা শীর্ষে রয়েছি। পরিবেশবান্ধব প্রতিষ্ঠানের সংখ্যা এখন ১৭৮টি। আমাদের ৫৮টি পোশাক কারখানা প্লাটিনাম রেটিং, ১০৬টি গোল্ড রেটিং ও ১০টি সিলভার রেটিং পেয়েছে। চারটি কারখানা রেটিং না পেলেও লিড সনদ পেয়েছে ইউএসজিবিসি থেকে। সবুজ কারখানা তালিকায় আমাদের পরে রয়েছে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া।

অনলাইন ডেস্ক

২০ নভেম্বর, ২০২২,  12:24 AM