শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

দেশে অগণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আনতে চাচ্ছে বিএনপি: শেখ হাসিনা

#
news image

গণতান্ত্রিক ধারা বজায় থাকুক, বিএনপি তা চায়না জানিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তারা অগণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠার খেলায় নেমেছে৷ কারণ অন্যরকম সরকার থাকলে সুবিধা পায় তারা৷ শনিবার সকালে গণভবনে দলের উপদেষ্টা পরিষদের সভায় এসব কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি শেখ হাসিনা৷ দলের ২২তম জাতীয় কাউন্সিলের আগে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত হন উপদেষ্টা পরিষদের দুই ডজনের বেশি নেতা৷

সূচনা বক্তব্যে আওয়ামী লীগ প্রধান, রাজনীতি সমসাময়িক অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন৷ তিনি জানান, আওয়ামী লীগ সরকার বিএনপির মত দুর্নীতি আর হত্যা-সন্ত্রাসের রাজনীতি করেনা।

বৈদেশি মুদ্রার রিজার্ভ প্রসঙ্গে তিনি বলেন, দেশের উন্নয়নেই রিজার্ভের টাকা খরচ হয়েছে। এখনও ৫ মাসের ব্যয় মেটানোর মতো রিজার্ভ আছে। যারা বলেন রিজার্ভের টাকা কোথায় গেল? কেন খরচ হচ্ছে? তাদের বলছি, রিজার্ভের টাকা গেছে গম, ভুট্টা, ভোজ্যতেলসহ মানুষের খাদ্য কেনায়, সার কেনায়, মানুষের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য।

আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, আগামী মাস থেকে বিদ্যুৎ-জ্বালানির চলমান সংকট অনেকটাই কেটে যাবে৷ রিজার্ভ শঙ্কিত হওয়ার মতো পরিস্থিতিতে যায়নি বলেও আশ্বস্ত করেন। বৈশ্বিক সংকট মোকাবেলায় সবাইকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

অনলাইন ডেস্ক

১৯ নভেম্বর, ২০২২,  10:14 PM