শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

নির্বাচনে বিদেশিদের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না: কৃষিমন্ত্রী

#
news image

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আমাদের দেশের নির্বাচনে বিদেশিদের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছে। দেশের আত্মমর্যাদার ক্ষেত্রে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’ বুধবার (১৬ নভেম্বর) ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে গাছের পরিচর্যা কার্যক্রমের উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সংবিধানের আরটিক্যাল ১২৬ এ স্পষ্টভাবে উল্লেখ রয়েছে- দেশের নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। আর তাদের সহযোগীতা করবে জেলা প্রশাসক ও পুলিশ বিভাগ। তাদের সম্বন্বয়ে দেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে।’ তিনি আরও বলেন, ‘বিএনপি এর আগেও আন্দোলন সংগ্রাম করেছে। মানুষ হত্যা করেছে। তাদের সব কার্যক্রম রাজনৈতিকভাবে মোকাবিলা করবে আওয়ামী লীগ। দুর্ভিক্ষের আশঙ্কা থাকলেও ধান ও সবজির ফলন ভালো হওয়ায় এখন সে আশঙ্কা নেই।’ 

এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন প্রমুখ। পরে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কৃষিমেলার উদ্ধোধন করেন এবং আধুনিক কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের উদ্বোধন করেন।

অনলাইন ডেস্ক

১৬ নভেম্বর, ২০২২,  11:48 PM