শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

আজ থেকে নতুন সময়সূচি অনুযায়ী অফিস চলবে

#
news image

আজ থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে নতুন এই সময়সূচির কথা জানান। তিনি জানান, আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। বেসরকারি অফিস, ব্যাংক-বীমা ও আদালতের সময়সূচি তারা নির্ধারণ করবে। নতুন এই সময়সূচি নির্ধারণ করে গত ১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মশিউর রহমান তালুকদার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকার আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ৯ টা থেকে ৪ টা নির্ধারণ করিল। পুনরাদেশ জারি হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।’ 

অনলাইন ডেস্ক

১৫ নভেম্বর, ২০২২,  10:09 PM