শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

১২০০ হাঙরসহ পাথরঘাটায় আটক ১

#
news image

বরগুনার পাথরঘাটা উপজেলায় অভিযান চালিয়ে ১২০০ হাঙরসহ মো. মনিরুজ্জামান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড।  

সোমবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিএফডিসি মৎস্য ঘাট সংলগ্ন খাল থেকে এসব হাঙরসহ তাকে আটক করা হয়।

আটক মনির পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শাহজাহান ঘরামীর ছেলে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল জানান, হাঙর আহরণ ও বেচা-কেনা নিষিদ্ধ। পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাট সংলগ্ন খালে অভিযান চালিয়ে ১২০০ হাঙর ভর্তি একটি ডিঙ্গি নৌকাসহ মনিরুজ্জামানকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দ করা হাঙর বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিকে মুচলেকা নিয়ে নৌকাসহ ছেড়ে দেওয়া হয়েছে।

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী, বিভিন্ন প্রজাতির হাঙর হত্যা ও কেনাবেচা দণ্ডনীয় অপরাধ। এতে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।

অনলাইন ডেস্ক

১৫ নভেম্বর, ২০২২,  1:25 AM