শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল

রাজধানীতে অভিযান, ৩ হাজার গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস

#
news image

বকেয়া বিল না পেয়ে রাজধানীর ৩ হাজার আবাসিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু করেছে বিতরণ সংস্থা তিতাস। তিতাসের মেট্রো ঢাকা বিপণন ডিভিশনের (উত্তর) এক কর্মকর্তা জানিয়েছেন, সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এই অভিযান শুরু হয়েছে।

তিনি জানান, ৪২টি দলে ভাগ হয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালানো হচ্ছে। একদিনে সব সংযোগ বিচ্ছিন্ন করতে না পারলে অভিযান দ্বিতীয় দিনে গড়াবে। তিনি আরও বলেন, বকেয়া পরিশোধ করলে আবার সংযোগ দেওয়া হবে।

জানা গেছে, ঢাকার রামপুরা ব্রিজ থেকে উত্তরা এবং কারওয়ান বাজার থেকে সাতারকুল পর্যন্ত এলাকা তিতাসের কুড়িল কার্যালয়ের আওতায় পড়েছে। এসব এলাকার প্রায় ৩ হাজার আবাসিক গ্রাহকের বিল বকেয়া রয়েছে, যা দীর্ঘদিন তাগাদা দেওয়ার পরও তারা পরিশোধ করছেন না। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী এসব সংযোগ বিচ্ছিন্ন করতে নেমেছে তিতাস কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গ্যাস সংকটের কারণে দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি শিল্প ও কলকারাখানা স্থবির হয়ে পড়েছে। গ্যাস সংকটের মধ্যে অবৈধ গ্যাস সংযোগ ও বকেয়া নিয়েও আলোচনা হচ্ছে।

অনলাইন ডেস্ক

১৪ নভেম্বর, ২০২২,  11:58 PM