শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

‘জমি চাষ না করলে তা খাস করা হবে, এটি গুজব’

#
news image

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘কারো ব্যক্তিগত জমি চাষ না করলেই তা খাস করা হবে, এটি সম্পূর্ণ গুজব। এমন কোনো নিয়ম বা পদ্ধতি নেই।’ সোমবার (১৪ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সম্প্রতি বেশকিছু জায়গায় একটা বড় গুজব চলছে যে, যেসব জমিতে চাষ করা হবে না, সেগুলো খাস হয়ে যাবে। গতকাল কমিশনারদের সভায় কৃষি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভূমি সচিব উপস্থিত ছিলেন। সেখানে আমরা ক্লিয়ার ইন্সট্রাকশন দিয়েছি। কারো জমি চাষ না করলে খাস করব, এরকম কোনো পদ্ধতি নেই। খাস করার একটা আলাদা পদ্ধতি আছে। একটা গুজব চারদিকে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘যদি দুই-এক জায়গায় কোথাও কেউ করেও থাকে, তাহলে এরইমধ্যে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে, যেন কেউ এই ধরনের কোনো ব্যবস্থা না নেয়। কোনো জমি খাস করার দরকার হলে প্রয়োজনীয় সব ধরনের নিয়ম মেনে করতে হবে।’

অনলাইন ডেস্ক

১৪ নভেম্বর, ২০২২,  11:48 PM