শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

মালয়েশিয়ার নির্বাচনের প্রাক্কালে আকস্মিক বন্যায় সরিয়ে নেয়া হয়েছে হাজারো মানুষ

#
news image

মালয়েশিয়াজুড়ে আকস্মিক বন্যায় সপ্তাহান্তে হাজারো মানুষকে অস্থায়ী বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। এদিকে দেশটিতে প্রবল মৌসুমি বর্ষণের কারণে আসন্ন সাধারণ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় কেদাহ রাজ্যের বিরোধী দলীয় এমপি মাহফুজ ওমর বলেন, ‘প্রধানমন্ত্রী বর্ষা মৌসুম চলাকালে নির্বাচনের আয়োজন করে ভোটারদের জীবন ঝুঁকির মুখে ফেলে দিয়েছেন। দেশব্যাপী প্রবল বর্ষণে আমি সত্যিই শঙ্কিত।’

মালয়েশিয়ার আবহাওয়া বিভাগ আগামী শনিবার পর্যন্ত বজ্রপাতসহ ঝড়বৃষ্টি এবং টানা বর্ষণের পূর্বাভাস দিয়েছে। এতে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেই শনিবার দেশটির দুই কোটি ১০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। সপ্তাহান্তে এক বিবৃতিতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, মালয়েশিয়ার ছয়টি রাজ্যে বন্যা দেখা দিয়েছে। এতে আরো বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে ২৫টি ত্রাণ কেন্দ্রে মোট ২,৩৮৮ জন  আশ্রয় চেয়েছে।

মাহফুজ বলেন, ‘ভোটারদের ঘরবাড়ি বন্যা কবলিত এবং রাস্তাগুলো চলাচলের অযোগ্য থাকলে তারা ভোট দিতে যেতে পারবে না বলে আমি আশঙ্কা করছি।’
মাহফুজ ও অন্যরা নির্ধারিত সময়ের প্রায় এক বছর আগে ভোট দিয়ে ক্ষমতা আঁকড়ে থাকার এবং বিরোধী শক্তিকে পরাভূত করার ব্যাপারে প্রধানমন্ত্রী ইসমাইল সাবরিকে দায়ী করেন। গত বছর দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যার আঘাতে লন্ডভন্ড হয়। ২০২১ সালের ডিসেম্বরে ওই বন্যার আঘাতে ৫০ জনেরও বেশি লোক প্রাণ হারায় এবং হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়ে।

অনলাইন ডেস্ক

১৪ নভেম্বর, ২০২২,  10:54 PM