শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু

#
news image

সারাদে‌শে গত এক দিনে ডেঙ্গু‌তে আক্রান্ত হ‌য়ে মারা গে‌ছেন ৩ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২০২ জনের। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হ‌য়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হ‌য়ে‌ছেন ৮৫৯ জন। এই নি‌য়ে সারা দে‌শে ডেঙ্গু আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ৫২৯ জনে। শনিবার (১২ নভেম্বর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া ৮৫৯ জনের ম‌ধ্যে ঢাকার বাসিন্দা হ‌চ্ছেন ৪২৬ জন। আর ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩৩ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৮৮৫ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১ হাজার ৩০৪ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ‌মোট ভর্তি রোগীর সংখ্যা ৪৮ হাজার ৫২৯ জন। যা‌দের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৫ হাজার ১৩৮ জন।

প্রসঙ্গত, এডিস মশাবাহিত ডেঙ্গু  রোগে আক্রান্ত হয়ে এবছর এখন পর্যন্ত মারা গেছেন ২০২ জন, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু। এর আগে ২০১৯ সালে ডেঙ্গুতে ১৭৯ জনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, বছরের দেড় মাস বাকি থাকতেই ২০১৯ সালের সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা এবার ছাড়িয়ে গেছে। তবে, আক্রান্তের সংখ্যা ২০১৯ সালের তুলনায় কম। ওই বছর আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। আর এবছর ৪৮ হাজার ৫২৯ জন।

প্রভাতী খবর ডেস্ক

১৪ নভেম্বর, ২০২২,  12:39 AM