শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

লাইফ সাপোর্টে ‘ইত্যাদি’র আকবর

#
news image

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়ে রাতারাতি পরিচিতি পাওয়া গায়ক আকবর আলী গাজীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বুধবার সকালে। আকবরের স্ত্রী কানিজ ফাতেমা জানিয়েছেন, ‘আজ সকাল ৬টার দিকে লাইফ সাপোর্টে নিয়েছে, ওঁর জন্য সবাই দোয়া করবেন।’ কিডনি, লিভারসহ একাধিক জটিলতায় ১৬ অক্টোবর এক পা কেটে ফেলা হয় আকবরের।  দীর্ঘদিন ধরে অসুস্থ আকবর আলী গাজী। এর আগে ডায়াবেটিস ও কিডনির জটিলতা জটিলতা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।  ‘তোমার হাত পাখার বাতাসে’ গানের এই শিল্পী যশোর শহরে রিকশা চালাতেন। ‘ইত্যাদি’তে গান গাওয়ার পর তাঁর ভাগ্য বদলে যায়। তবে দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে স্টেজ শো করতে পারছেন না তিনি। 

প্রভাতী খবর ডেস্ক

১০ নভেম্বর, ২০২২,  12:31 AM