শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

#
news image

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। বুধবার দেশটির পূর্ব উপকূল থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে রয়টার্স। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি  কোথায় গিয়ে পড়েছে কিংবা কতটুকু উচ্চতা দিয়ে উড়ে গেছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি। এছাড়া স্থানীয় সময় কখন এটি ছোড়া হয়েছিল তাও জানানো হয়নি।

চলতি বছর অনেকগুলো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গত সপ্তাহে দেশটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। তবে এই উৎক্ষেপণ বা পরীক্ষা সফল হয়নি বলে জানিয়েছিল দক্ষিণ কোরিয়া। ধারণা করা হচ্ছে আগামী মাসে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাবে। এর পূর্ব প্রস্তুতি হিসেবে দেশটি একের পর এক ব্যলিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে।

অনলাইন ডেস্ক

০৯ নভেম্বর, ২০২২,  11:33 PM