শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

ঋষির মন্ত্রিসভা থেকে গ্যাভিন উইলিয়াসনের পদত্যাগ

#
news image

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন মন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন। দলের এমপিদের গালাগালি ও হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগ করলেন। অভিযোগ উঠেছে, নিজের দল টোরি পার্টির এক এমপিকে আপত্তিকর বার্তা পাঠান তিনি। এছাড়া প্রতিরক্ষা সচিব হিসাবে একজন সিনিয়র সিভিল সার্ভেন্টকে গালমন্দ করেন।  

পদত্যাগপত্রে তিনি বলেছেন, সতিকার অর্থে ভারাক্রান্ত মন নিয়ে তিনি সরকারের মন্ত্রীর পদ থেকে সরে যাচ্ছেন। তবে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে পেছন থেকে সব ধরনের সহায়তা করে যাওয়ার আশ্বাস দিয়েছেন। পরে তিনি টুইটারে লেখেন, তিনি সরকারের কাছ থেকে চাকরিচ্যুতি বাবদ পাওনা অর্থ নেবেন না। এগুলো বিভিন্ন সরকারি সেবা কাজে ব্যবহার করা হবে।  

প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, তিনি অত্যন্ত মনোবেদনা নিয়ে গ্যাভিনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ব্যক্তিগত সমর্থন ও আনুগত্য প্রকাশের জন্য তিনি গ্যাভিনকে ধন্যবাদ জানিয়েছেন। তৃতীয়বারের মতো গ্যাভিন উইলিয়ামসনকে ব্রিটিশ সরকারের মন্ত্রী পদ থেকে সরে দাঁড়াতে হলো।  

২০১৯ সালে যুক্তরাজ্যের ফাইভ–জি নেটওয়ার্কে হুয়াওয়ের সম্ভাব্য সম্পৃক্ততার বিস্তারিত তথ্য ফাঁস হওয়ার পর প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে বরখাস্ত হন তিনি। এরপর ২০১৯ সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তাকে শিক্ষামন্ত্রী পদে নিয়োগ দেন। কিন্তু ২০২১ সালে এ লেভেল পরীক্ষার ফল নিয়ে উত্তেজনার জেরে তিনি চাকরিচ্যুত হন।

অনলাইন ডেস্ক

০৯ নভেম্বর, ২০২২,  10:24 PM