শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

বিশ্বের সবচেয়ে আবেদনময় পুরুষ ক্রিস ইভানস

#
news image

২০২২ সালে বিশ্বের সবচেয়ে আবেদনময় পুরুষের তালিকা প্রকাশ করেছে ‘পিপল’ ম্যাগাজিন। ‘সেক্সিয়েস্ট ইন্টারন্যাশনাল ম্যান অ্যালাইভ’-এ চলতি বছরে সবচেয়ে আবেদনময় পুরুষ তারকা ক্রিস ইভানস। ‘ক্যাপ্টেন অ্যামেরিকা’ হিসেবেই বেশি পরিচিত ক্রিস ইভানস। সম্প্রতি তাকে দেখা গেছে রুশো ব্রাদার্সের ‘দ্য গ্রে ম্যান’ ছবিতে। বিশ্বের সেরা আবেদনময় পুরুষের তকমা পেয়ে ক্রিস ইভানস জানিয়েছেন মজার প্রতিক্রিয়া। অভিনেতার মতে, এই খবরে তার মা খুশি হলেও বন্ধুরা ‘পচাবে’। পিপল ম্যাগাজিনে দেয়া সাক্ষাৎকারে ক্রিস ইভানস বলেন, ‘আমার মা খুব খুশি হবেন। আমি যা কিছুই করি, মা সব কিছু নিয়েই গর্ব করেন। তবে কাছের বন্ধুরা এটা নিয়ে মজা করবে, আমাকে পচাবে।’ ২০০০ সালে টেলিভিশন সিরিজে কাজ করে অভিনয়ে জগতে প্রবেশ করেছিলেন ক্রিস ইভানস। ‘ক্যাপ্টেন আমেরিকা’ ছাড়াও অন্যান্য মার্ভেল চরিত্রে অভিনয় করেছেন ক্রিস। ‘ফ্যান্টাস্টিক ফোর’-এ কাজ করেছেন তিনি। কাজ করেছেন ‘গিফ্টেড’, ‘নাইভস আউট’, ‘ডিফেন্ডিং জ্যাকব’, ‘বিফোর উই গো’, ‘ব্রডওয়ে’-এর মতো ছবিতেও।

প্রভাতী খবর ডেস্ক

০৮ নভেম্বর, ২০২২,  11:35 PM