শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সূচকের পতন, কমেছে লেনদেন

#
news image

দেশের শেয়ারবাজারে সোমবার (৭ নভেম্বর) সূচকের পতনের পাশাপাশি লেনদেনও কমেছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট কমে ৬ হাজার ৩৯৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৪০১ পয়েন্টে, ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট কমে ২ হাজার ২৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।   

ডিএসইতে মোট ৩৫৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৪৮ কোম্পানির। দরপতন হয়েছে ৯৮ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২০৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর। ডিএসইতে মোট ১ হাজার ২৩৫ কোটি ৬৫ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২৭৫ কোটি ৩১ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট কমে ১৮ হাজার ৮৭৯ পয়েন্টে, সিএসসিএক্স ২৩ পয়েন্ট কমে ১১ হাজার ৩১৪ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৪৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ২৩৫ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত আছে ১২১টির। দিন শেষে সিএসইতে ২২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। 

অনলাইন ডেস্ক

০৮ নভেম্বর, ২০২২,  1:00 AM