শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

দাঁত ঝকঝকে সাদা করার অভিনব ৬ উপায়

#
news image

সুন্দর হাসির জন্য ঝকঝকে সাদা দাঁতের বিকল্প নেই। হলদে দাঁত নিয়ে হাসি তো পরের কথা, মানুষজনের সামনে কথা বলাটাও অস্বস্তিকর। দাঁত ঝকঝকে ও সাদা করতে অনেকেই নানা ধরনের উপায় অবলম্বন করে থাকেন। তবে এবার কিছু ঘরোয়া অভিনব উপায় অবলম্বন করে দেখতে পারেন। প্রাকৃতিক এসব উপায়ে সহজেই দাঁত ঝকঝকে সাদা করা যাবে।

* নারকেল তেল: হলদে দাঁত সাদা করার প্রাচীন ভারতীয় একটি পদ্ধতি হলো, নারকেল তেল দিয়ে কুলকুচা করা। এ পদ্ধতি হলদে দাঁত সাদা করার পাশাপাশি মাড়ির রোগ হ্রাস করতেও সাহায্য করে।

* বেকিং সোডা ও লেবুর রস: এক চামচ লেবুর রসের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে কিছুদিন দাঁত ব্রাশ করতে পারেন। এতে দাঁতের নোংরা প্রলেপ বা দাগ দূর হবে। 

* কমলার খোসা: কমলার খোসার ভেতরটা দিয়ে দাঁত ঘষা হচ্ছে, দাঁত সাদা করার একটি নিরাপদ ও প্রাকৃতিক উপায়।

* তুলসী পাতা ও সরিষার তেল: শুকনো তুলসী পাতা গুঁড়া করে তা পাউডারে পরিণত করুন। এই পাউডার সরিষার তেলে মিশিয়ে পেস্ট বানান এবং টুথব্রাশে লাগিয়ে দাঁত ব্রাশ করুন। আপনি চাইলে সতেজ তুলসী পাতাও ব্যবহার করতে পারেন।তুলসী পাতা বেটে তাতে সরিষার তেল মেশান। এরপর টুথব্রাশের মাধ্যমে তা সরাসরি দাঁতে প্রয়োগ করুন।

* আপেল সিডার ভিনেগার: দাঁতের দাগ দূর করতে এক টেবিল চামচ আপেল সিডার ভিনেগার দিয়ে দাঁত ব্রাশ করতে পারেন।

* হলুদের গুঁড়া: হলুদের গুঁড়া দাঁতের দাগ দূর করে এবং তাৎক্ষণিক দাঁতকে সাদা করে তুলে। এক টেবিল চামচ হলুদের গুঁড়া আঙুল দিয়ে দাঁতে ঘষুন, পরিষ্কার টুথব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করুন এবং মুখ ধুয়ে ফেলুন।

অনলাইন ডেস্ক

০৮ নভেম্বর, ২০২২,  12:59 AM