শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

রাশিয়ায় ক্যাফেতে আগুন, নিহত ১৩

#
news image

রাশিয়ার কস্ত্রোমা শহরে একটি ক্যাফেতে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার (৫ নভেম্বর) স্থানীয় গভর্নর সের্গেই সিটনিকভ ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,  প্রাথমিক তথ্য অনুযায়ী, ১৩ জন আগুনে নিহত হন। রুশ বার্তা সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়, ওই ভবন থেকে ২৫০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। সিটনিকভ বলেন, স্থানীয় সময় সকাল ৭টা৩০ মিনিটে পলিগন নামের ক্যাফেতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় দমকল বাহিনীর পক্ষথেকে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার দিনগত রাত ২টায় অগ্নিকাণ্ডের খবর আসে। সাড়ে তিন হাজার বর্গমিটারের বেশি জায়গাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে।  

অনলাইন ডেস্ক

০৫ নভেম্বর, ২০২২,  10:38 PM