শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

কাতারে শ্রমবাজার বাড়াতে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর বৈঠক

#
news image

কাতারে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন এবং সম্প্রসারণ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এ সময় কাতারে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন, বিশ্বকাপ ২০২২ আয়োজনে নিরাপত্তা, হসপিটালিটি এবং ট্রান্সপোর্ট খাতে বাংলাদেশ থেকে প্রয়োজনীয় কর্মী নিয়োগ, বিশ্বকাপ পরবর্তী সময়ে নির্মাণ ও সেবা খাতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশ ও কাতারের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে মন্ত্রী ইমরান আহমেদ বলেন, মুসলিম দেশ কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২ আয়োজক দেশ হওয়ায় বাংলাদেশ আনন্দিত এবং বিশ্বকাপ সফলভাবে আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশ যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।
বাংলাদেশ বিশ্বকাপের জন্য প্রয়োজনীয় কর্মী কাতারে পাঠাতে আগ্রহী বলে মন্ত্রী যোগ করেন। এর জবাবে কাতারের শ্রমমন্ত্রী বিশ্বকাপের জন্য নিরাপত্তা, হসপিটালিটি এবং ট্রান্সপোর্ট খাতে কর্মীর চাহিদার কথা উল্লেখ করেন এবং বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের আশ্বাস দেন।  
এছাড়া ২০২৩ সালের মাঝামাঝি থেকে কাতারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নির্মাণ খাতে কর্মী নিয়োগ শুরু হবে বলে তিনি জানান এবং বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশি কর্মীদের কর্মদক্ষতার প্রশংসার পাশাপাশি কর্মীদের কাতারের আইন মেনে চলার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।
বৈঠকে উপস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক এলাকায় কাতারি বিনিয়োগ এবং কাতারি ব্যবসায়ী প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের প্রসঙ্গ উপস্থাপন করেন।
রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন বাংলাদেশি কর্মীদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য দূতাবাস থেকে গৃহীত পদক্ষেপগুলোর বিষয়ে কাতারের মন্ত্রীকে অবহিত করেন এবং বাংলাদেশি কর্মীদের মধ্যে কাতারের আইন ও বিধি-নিষেধ সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য শ্রম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দূতাবাসের সমন্বয়ে একটি টিম গঠনের প্রস্তাব করেন।
বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যে ঢাকায় ৬ষ্ঠ যৌথ কমিটির সভা অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়। আগামী দু-এক মাসের মধ্যে এ সভা অনুষ্ঠানের বিষয়ে একমত হন সবাই। এসময় মন্ত্রী ইমরান আহমেদ কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সামিখ আল মাররিকে আবার বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তা সাদরে গ্রহণ করেন।
বৈঠকে কাতারের শ্রম মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি হাসান আল ওবাইদলি, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. বিল্লাল হোসেন, ব্যবস্থাপক শরীফ হোসেন, দূতাবাস থেকে মিনিস্টার (শ্রম) ড. মুস্তাফিজুর রহমান, কাউন্সেলর (রাজনৈতিক) মো. মাহবুর রহমান এবং প্রথম সচিব (শ্রম) তন্ময় ইসলামও উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০২২,  1:24 AM