শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল

হুমায়ূন আহমেদের চলচ্চিত্রের শিল্পরূপ শীর্ষক সেমিনার

#
news image

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নিজস্ব সেমিনার হলে আজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে ‘হুমায়ূন আহমেদের চলচ্চিত্রের শিল্পরূপ’ শীর্ষক সেমিনার। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ও সাংবাদিক খোন্দকার এরফান আলী ‘হুমায়ুন আহমেদের চলচ্চিত্রের শিল্পরূপ’ প্রবন্ধের উপর আলোচনা করেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ড. মতিন রহমান, গবেষনা কর্মের তত্ত্বাবধায়ক বিশিষ্ট নাটক ও চলচ্চিত্র সমালোচক ড. শাহাদৎ রুমন। স্বাগত আলোচনা করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মো: মোফাকখারুল ইকবাল। সেমিনার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো: নিজামুল কবীর। এ ছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন চলচ্চিত্র সংশ্লিষ্ট পরিচালক ও গবেষকগণ। 
 
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ আলোচনায় বলেন, চলচ্চিত্রে হুমায়ূন আহমেদের উপস্থিতি আমাদের নান্দনিক বিনোদনের মাত্রা সমৃদ্ধ করেছে। বহুমাত্রিক মেধাবী সাহিত্যিক চলচ্চিত্র নির্মাণ করে আমাদের চলচ্চিত্র শিল্পকে দারুণভাবে সহায়তা করেছেন।
বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও স্ট‍্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ড. মতিন রহমান তাঁর আলোচনায় বলেন হুমায়ূন আহমেদ এর বহুবিধ বিস্তৃত শিল্প ভাবনার জগত স্বল্প ভাষায় অথবা এককথায় প্রকাশ করা সম্ভব ন। তাঁকে নিয়ে বলতে বা  লিখতে হলে তাঁর সমস্ত রচনা পাঠ করা একান্ত আবশ্যক।
 
বিশিষ্ট নাটক ও চলচ্চিত্র সমালোচক ড.শাহাদৎ রুমন বলেন, মুক্তিযুদ্ধ ও বাঙ্গালির অসাম্প্রদায়িক চেতনাকে কীভাবে চলচ্চিত্রে ফুটিয়ে তোলা যায়, তা আমরা দেখতে পাই হুমায়ূন আহমেদের চলচ্চিত্রে। আমি বিশ্বাস করি, এই গবেষণার মধ্য দিয়ে চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের শিল্প চিন্তার রূপ সম্পর্কে অবহিত হওয়া যাবে।

নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর, ২০২২,  9:40 PM