শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ইমরান খানকে বহনকারী ট্রাকচাপায় সাংবাদিক নিহত

#
news image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বহনকারী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাদাফ নঈম (৪০) নামে একজন নারী সাংবাদিক নিহত হয়েছেন।

রাজধানী ইসলামাবাদ অভিমুখে ইমরানের তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই) দলের রাজনৈতিক কর্মসূচী ‘লংমার্চ’ চলাকালে পাঞ্জাবের গুজরানওয়ালা শহরের কাছে ঘটনাটি ঘটে।

পিটিআইয়ের কর্মকর্তা ও সাংবাদিকরা জানিয়েছেন, আগাম নির্বাচনের জন্য কেন্দ্রীয় সরকারের ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে এ ‘লংমার্চের’ ডাক দিয়েছেন ইমরান। পাঞ্জাবের লাহোর শহর থেকে শুরু হওয়া গাড়িবহরের এ মিছিল শুক্রবার ইসলামাবাদে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু দুর্ঘটনার পর ইমরান খান ‘লংমার্চ’ স্থগিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সাংবাদিক কাজ্জাফি বাট রয়টার্সকে জানান, ইমরানের মন্তব্য নেয়ার জন্য সাংবাদিক সাদাফ তাকে বহনকারী ট্রাকটিতে ওঠার চেষ্টা করেছিলেন। কিন্তু ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ইমরানকে বহনকারী ট্রাকের চাকায় সাদাফ পিষ্ট হওয়ার কথা পিটিআই নেতা মুশারাত জামসেদ চীমা। তবে এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে স্থানীয় পুলিশ কর্মকর্তারা সাড়া দেননি।

এদিকে, এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে টুইট করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। টুইটে তিনি জানান, আমাদের মিছিল চলাকালে ভয়ানক এক দুর্ঘটনায় চ্যানেল ফাইভের সাংবাদিক সাদাফ নায়ীমের মৃত্যুর ঘটনায় গভীরভাবে মর্মাহত ও শোকাহত। এ দুর্ঘটনায় পিটিআইয়ের রোববারের কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

অনলাইন ডেস্ক

০১ নভেম্বর, ২০২২,  1:29 AM