শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

সোমালিয়ায় জোড়া গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ১০০

#
news image

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে দুটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১০০ জন নিহত এবং ৩০০ জন আহত হয়েছে। রোববার দেশটির প্রেসিডেন্ট এ তথ্য জানিয়েছেন।

বিস্ফোরণস্থল পরিদর্শন শেষে প্রেসিডেন্ট হাসান শেখ মোহামাদ বলেছেন, ‘আমাদের লোকজন যারা নির্মম এই হত্যাযজ্ঞের শিকার হয়েছে, তাদের মধ্যে মায়ের কোলে থাকা শিশু রয়েছে, শারীরিকভাবে অসুস্থ বাবা রয়েছেন, পড়তে পাঠানো শিক্ষার্থী আর পরিবার নিয়ে চলতে হিমশিম খাওয়া ব্যবসায়ীরাও রয়েছেন।’

শনিবার মন্ত্রণালয়ের বাইরের অংশে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ঘটনার পরপর পুলিশ কর্মকর্তা ইব্রাহিম মোহাম্মদ জানান, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি মন্ত্রণালয়ের আঙ্গিনায় আসে এবং তার পরে গুলি চালানো হয়। 

এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে প্রেসিডেন্ট এই হামলার দায় জঙ্গিগোষ্ঠী আল-শাবাবকে দিয়েছেন। সোমালিয়ায় সাধারণ এ ধরনের হামলা আল-শাবাবই চালিয়ে থাকে। তবে হামলায় ব্যাপক হতাহত দেখলে গোষ্ঠীটি দায় স্বীকার করে না।

অনলাইন ডেস্ক

৩১ অক্টোবর, ২০২২,  12:41 AM