শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

দায়িত্ব নিয়েই ‘ভুল করে’ তোপের মুখে ঋষি সুনাক

#
news image

ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই প্রথম একটি ‘ভুল’ করে বিরোধীদের আক্রমণের শিকার হচ্ছেন ঋষি সুনাক। তিনি সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসের মন্ত্রিসভা থেকে বিধি লঙ্ঘনের অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করা সুয়েলা ব্রেভারম্যানকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে ফিরিয়ে এনে এই ‘ভুল’ করেছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ হঠাৎ করেই ছাড়েন সুয়েলা ব্রেভারম্যান। এতে আরও চাপে পড়ে যান লিজ ট্রাস। জ্বালানির মূল্যবৃদ্ধি আর মূল্যস্ফীতি তাকে বেসামাল করে তোলে। শেষ পর্যন্ত ৪৫ দিনের মাথায় পদত্যাগ করেন লিজ ট্রাস।

এরপর দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন ঋষি সুনাক, যিনি এর আগে লিজ ট্রাসের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতায় হেরে গিয়েছিলেন। সুয়েলা ব্রেভারম্যানকে পদে ফিরিয়ে আনায় ব্রিটেনজুড়ে বিতর্ক চলছে। দেশটির রাজনীতিবিদদের অনেকেই বলছেন, সুয়েলা ব্রেভারম্যানকে ফিরিয়ে প্রথম ভুল করলেন ঋষি সুনাক। এক সহকর্মীকে ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট থেকে দাপ্তরিক নথি পাঠানোর পর বিতর্ক সৃষ্টি হলে পদত্যাগের ঘোষণা দেন সুয়েলা। ওই ঘটনাকে তিনি ‘প্রযুক্তিগত বিধি লঙ্ঘন’ বলে মনে করেন।

সুয়েলা বলেন, “আমি ভুল করেছি। আমি দায় নিচ্ছি, পদত্যাগ করছি। ’ বিধি লঙ্ঘনের দায় নিয়ে সদ্য পদত্যাগ করা একজনকে আবারও পদে ফিরিয়ে আনায় বিরোধীরা সরব হয়েছেন। তারা ঋষি সুনাকের প্রতি তাদের প্রশ্ন, সরকারি গোপনীয়তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করে যিনি পদত্যাগ করেছেন, এক সপ্তাহের ব্যবধানে কীভাবে তাকে সরকারের শীর্ষপদে ফিরিয়ে আনা হলো? 

সূত্র: বিবিসি

অনলাইন ডেস্ক

২৬ অক্টোবর, ২০২২,  8:50 PM