শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

আবাসিক ভবনে রুশ যুদ্ধ বিমান বিধ্বস্ত, নিহত ২

#
news image

আবাসিক ভবনে রুশ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন। সাইবেরিয়া অঞ্চলের ইরকুৎস্ক শহরে এ ঘটনা ঘটে। রোববার (২৩ অক্টোবর) যুদ্ধ বিমান বিধ্বস্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে মাঝ আকাশে বিমানটিতে আগুন ধরে গেছে। পরে আগুনের কুণ্ডলীর আকারে মাটিতে খাড়াভাবে আছড়ে পড়ে সেটি। এ সময় বিমান বিধ্বস্তের স্থান থেকে আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। দেশটির কর্মকর্তারা বলেছেন, রুশ যুদ্ধবিমান সুখোই এসইউ-৩০ বিধ্বস্ত হয়েছে। বিমানটি পরীক্ষামূলক ফ্লাইটের অংশ হিসেবে উড্ডয়ন করেছিল। ইরকুৎস্ক শহরের গভর্নর ইগোর কোবজেভ বলেন, বিমানটি শহরের একটি দ্বিতল বাড়িতে বিধ্বস্ত হয়েছে। ভবনের কোনো বাসিন্দা আহত হয়নি। এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে রাশিয়ার দুটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটল।

সূত্র: আল জাজিরা

অনলাইন ডেস্ক

২৪ অক্টোবর, ২০২২,  11:46 PM