শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

৫৫ টাকায় টিসিবি চিনি বিক্রি শুরু করেছে

#
news image

চিনির মূল্য বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সরকারি বিপণন সংস্থা টিসিবি আজ সোমবার বেলা ১টা থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ ও জনবহুল ১১টি স্থানে ভর্তুকি মূল্যে চিনি বিক্রি শুরু করেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টির মধ্যে সাধারণ মানুষকে লাইনে দাঁড়িয়ে থেকে সাশ্রয়ী মূল্যে চিনি কিনতে দেখা গেছে। টিসিবি’র বিশেষ এই কর্মসূচি সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। টিসিবি’র ফ্যামিলি কার্ডধারীর পাশাপাশি যে কেউ ৫৫ টাকা কেজি দামে টিসিবি’র চিনি কেনার সুযোগ পাচ্ছেন। তবে একজন ভোক্তা সর্বোচ্চ ১ কেজি চিনি কিনতে পারবেন। টিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মালিবাগ রেলগেইট সুপার মার্কেট, মুগদা মেডিকেল কলেজ সংলগ্ন রাস্তা, নিউ মার্কেট, মিরপুর ১০ গোলচত্বর, রামপুরা বাজার, মতিঝিল শাপলা চত্বর, মোহাম্মদপুর টাউন হল বাজার, শান্তিনগর বাজার, উত্তরার আজমপুর বাজার, কারওয়ান বাজার টিসিবি চত্বর এবং ফার্মগেইট খামারবাড়ি এলাকায় টিসিবির ট্রাক থেকে যে কেউ চিনি কিনতে পারছেন। এদিকে, চিনির সরবরাহ এবং মূল্য স্থিতিশীল করার লক্ষ্যে মিল মালিক, রিফাইনারী এবং পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সাথে আজ বৈঠক করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অনলাইন ডেস্ক

২৪ অক্টোবর, ২০২২,  11:03 PM