শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সিঙ্গারের মুনাফা কমেছে ৭৫ শতাংশ

#
news image

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২২) এবং তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৭৫ শতাংশ কমেছে। রোববার (২৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, চলতি হিসাব বছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪৬ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৫.৯৭ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ৪.৫১ টাকা বা ৭৫ শতাংশ কমেছে। এদিকে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৮৫ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১.২৮ টাকা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯.৫৩ টাকায়।

অনলাইন ডেস্ক

২৩ অক্টোবর, ২০২২,  9:03 PM