শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

গভীর নিম্নচাপটি মধ্যরাতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

#
news image

বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি ঘণীভূত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ মধ্যরাতেই ঘূর্ণিঝড় সিত্রাংয়ে রূপ নিতে পারে। রোববার (২৩ অক্টোবর) আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিম্নচাপটি ইতিমধ্যেই গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। এটি আজ মাঝরাতের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামীকাল (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে এটি আরও শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে ধেয়ে আসবে। ঘূর্ণিঝড়টি ২৫ অক্টোবর ভোরের মধ্যে উপকূলে আঘাত হানবে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ঘূর্ণিঝড়টি বরিশাল ও সন্দ্বীপের মাঝামাঝি দিয়ে যাবে। বাংলাদেশের পুরো উপকূলীয় এলাকায় এর প্রভাব বিস্তার করবে। ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর সিত্রাং ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বাংলাদেশের উপকূলে আঘাত হানবে। আমরা ইতোমধ্যেই সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছি। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, গভীর নিম্নচাপটির প্রভাবে ১৫ উপকূলীয় জেলায় ৫ ফুটেরও বেশি উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরবর্তীতে গভীর নিম্নচাপ আকারে আজ সকাল ৯টায় (অক্ষাংশ ১৫.৫ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ ৮৯.২ ডিগ্রি পূর্ব) পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে।

ঘূর্ণিঝড়ের ফলে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। ঢাকায় উত্তর বা উত্তর-পূর্বদিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত বাতাসের গতি বাড়বে। যা অস্থায়ীভাবে দমকায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আগামী ৭২ ঘণ্টায় সারা দেশে আবহাওয়ার পরিস্থিতির অবনতি হতে পারে। গভীর নিম্নচাপটি আরও ঘণীভূত হলে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে সিত্রাং। থাইল্যান্ডের দেওয়া নাম সিত্রাং এর অর্থ ‘পাতা’।

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০২২,  8:55 PM