শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল

সাংবাদিক এইউএম ফখরুদ্দিনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী কাল

#
news image

বিশিষ্ট সাংবাদিক এইউএম ফখরুদ্দিনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী আগামীকাল সোমবার। ১৯৫৮ সালে ‘কোচি কাচার আসর’-এর আহ্বায়ক হিসাবে তার সংবাদ মাধ্যমে যাত্রা শুরু হয়। দ্য পাকিস্তান অবজারভার, দ্য মর্নিং নিউজ এবং বাংলাদেশ টাইমস পত্রিকায় ফখরুদ্দিন অসংখ্য নিবন্ধ লিখেছেন। তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ১৯৬৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দ্য ডেইলি মিরর (লন্ডন) পত্রিকার সংবাদদাতা ছিলেন। শেক্সপিয়রের ‘সনেট’ ফখরুদ্দিনের বাংলা অনুবাদ তাঁর গ্রাজুয়েট হওয়ার আগেই প্রকাশিত হয়েছিল। বিখ্যাত ব্রিটিশ সাংবাদিক ও লেখক জন পিলজার তার বিখ্যাত বই ‘হিরোস’ এ ফখরুদ্দিনকে নিয়ে  প্রায় তিন পৃষ্ঠা লিখেছেন এবং তার একটি ছবি দিয়েছেন। বইটিতে সমসাময়িক বিশ্বের ঘটনাগুলির প্রাথমিক বিবরণ রয়েছে। এটি প্রথম ১৯৮৬ সালে লন্ডনের জোনাথন কেপ থেকে প্রকাশিত হয়েছিল এবং দ্বিতীয়বার ১৯৮৯ সালে লন্ডনের প্যান বুকস লিমিটেড থেকে প্রকাশিত হয়।  দেশাত্মবোধক প্রেরণায় তাঁর লেখা একটি গান ‘ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের শোভা’  ১৯৭২ সালে রেকর্ড করা হয়েছিল। এটি দেশে এবং বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। পরবর্তীতে, মৃত্যু’র আগ পর্যন্ত তিনি উইকলি হলিডে পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবে কাজ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার ধানমন্ডির বাসভবনে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মার মাগফেরাত কামনার জন্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের অনুরোধ করা হয়েছে। 

অনলাইন ডেস্ক

২৩ অক্টোবর, ২০২২,  8:41 PM