শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ব্রিটেনে জনসন-সুনাকের মুখোমুখি বৈঠক

#
news image

ব্রিটেনে কনজারভেটিভ দলের দুই প্রতিদ্বন্দ্বী বরিস জনসন ও ঋষি সুনাক শনিবার মুখোমুখি বৈঠক করেছেন। একাধিক সূত্র এ খবর জানিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ও শাসক দল কনজারভেটিভ পার্টির নেতা হওয়ার দৌড়ে উভয়ই শরিক হচ্ছেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও কারো পক্ষ থেকেই আসেনি। বিবিসি ও সানডে টাইমস এর খবরে এ কথা বলা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের অর্থমন্ত্রী ছিলেন ঋষি সুনাক। তবে নেতৃত্বের দৌড়ে জনসনের চেয়ে সুনাক এগিয়ে রয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে। উল্লেখ্য, সরকারের অর্থনৈতিক নীতি ও কর্মসূচি নিয়ে নজিরবিহীন তোলপাড়ের প্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী লিজ ট্রাস সম্প্রতি পদত্যাগ করেন। তবে তার স্থলাভিষিক্ত কেউ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন বলে ঘোষণা দেন। ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসে লিজ ট্রাস হচ্ছেন সবচেয়ে স্বল্পস্থায়ী প্রধানমন্ত্রী। তিনি মাত্র ৪৫ দিন ক্ষমতায় ছিলেন।

অনলাইন ডেস্ক

২৩ অক্টোবর, ২০২২,  8:27 PM