শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

উত্তর প্রদেশগামী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ১৫, আহত ৩৫

#
news image

ভারতের মধ্য প্রদেশের রেওয়া জেলায় একটি ট্রাকের সঙ্গে উত্তর প্রদেশগামী একটি বাসের সংঘর্ষে ১৫ জন নিহত ও ৩৫ জনের বেশি আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর পিটিআই’র। ওই কর্মকর্তা জানান, তেওঁথার শহরের কাছে শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রেওয়ার কালেক্টর মনোজ পুষ্প বলেন, ‘বাসটি হায়দ্রাবাদ থেকে গোরখপুর যাওয়ার সময় এটি সোহাগী ঘাটি এলাকার কাছে জাতীয় মহাসড়ক (এনএইচ) ৩০-এ একটি বাসের সাথে ধাক্কা খায়।’ রেওয়া জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট বলেন, এ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়। তেওঁথার থেকে রেওয়ার একটি হাসপাতালে নেওয়ার পথে আরো দুইজন মারা যায়। পরে রেওয়ার ওই হাসপাতালে আহত আরো একজনের মৃত্যু হয়। ফলে এ দুর্ঘটনায় মোট ১৫ জন নিহত হয় ও ৩৫ জনের বেশি আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার খবর পাওয়ার পর পুলিশ সদস্যরা সোহাগী থেকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। বাসটির অধিকাংশ যাত্রী শ্রমিক ছিল। তারা দিপাবলি অনুষ্ঠানের জন্য বাড়ি যাচ্ছিল।

অনলাইন ডেস্ক

২২ অক্টোবর, ২০২২,  8:31 PM