শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

৭ দিন পর সচল ঘোড়াশালের ৫ নম্বর ইউনিট

#
news image

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে বন্ধ হয়ে যাওয়া নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের ৫ নম্বর ইউনিটটি সচল হয়েছে। গতকাল বুধবার (১৯ অক্টোবর) রাত ১০টার দিকে ইউনিটটিতে পুরোদমে উৎপাদন শুরু হয়। এর আগে সকালে ইউনিটটির বেয়ারিং মেরামতের কাজ শেষ করে বিকেল ৩টায় সেটি চালু করা হয়।  ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, গত ৪ অক্টোবর জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে হঠাৎ করে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়ে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। পরে দীর্ঘ সাত দিন পর যান্ত্রিক সমস্যার সমাধান করে গত ১০ অক্টোবর ইউনিটটি চালু করা হয়। কিন্তু চালু হওয়ার দুই দিনের মাথায় ইউনিটটির বেয়ারিং ভেঙে গিয়ে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর গত ৭ দিন ধরে ইউনিটটির বেয়ারিং মেরামতের কাজ শেষ করে গতকাল রাত থেকে ইউনিটটি পুরোদমে উৎপাদন শুরু করে।  

অনলাইন ডেস্ক

২০ অক্টোবর, ২০২২,  9:23 PM