শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

৩০ মিনিটেই যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ধ্বংস করতে পারে রাশিয়া: ইলন মাস্ক

#
news image

রাশিয়া চাইলে পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে ৩০ মিনিটেই যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ধ্বংস করতে পারে। এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলারের প্রধান ও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। একটি টুইট বার্তায় তিনি এই মন্তব্য করেন। তবে প্রথমে রাশিয়ার কথা প্রথমে উল্লেখ করলেও পরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের পারমাণবিক সক্ষমতার বিষয়টিও তুলে ধরেন মাস্ক। টুইটারে তিনি লিখেছেন, রাশিয়া ৩০ মিনিটেরও কম সময়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। ঠিক একইভাবে এই সক্ষমতা যুক্তরাষ্ট্র ও ইউরোপেরও আছে। অবাক করার মতো বিষয় হচ্ছে, বেশির ভাগ মানুষই এটা জানেন না। অবশ্যই এসব অস্ত্রের ব্যবহার করাটা হবে পাগলামি, কিন্তু এখন যে পরিস্থিতি বিরাজমান সেটিও আসলে পাগলামিই। সম্প্রতি ইলন মাস্ক জানিয়েছেন, স্পেসএক্স স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেনে ইন্টারনেট সেবা চালিয়ে যাবেন। যদিও এর আগে তিনি বলেছিলেন, অনির্দিষ্টকালের জন্য ইউক্রেনকে বিনা মূল্যে ইন্টারনেট সেবা দিতে পারবে না তার কোম্পানি। ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সকে ইউক্রেনে সেবা দিতে প্রতি মাসে ২০ মিলিয়ন ডলার খরচ হচ্ছে। এখন পর্যন্ত ৮০ মিলিয়ন ডলারের বেশি খরচ করেছেন তিনি।

অনলাইন ডেস্ক

১৯ অক্টোবর, ২০২২,  12:00 AM