শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল

আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধারে উচ্ছেদ অভিযান

#
news image

বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধারে ম্যাটাডোর পার্ক, পান্না ব্যাটারি কারখানা এবং চ্যানেলের জায়গায় গড়ে ওঠা একটি ১০তলা ভবনসহ ২৮টি অবৈধ স্থাপনার অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। আদি বুড়িগঙ্গা চ্যানেল দখল করে গড়ে ওঠা বড় বড় দখলদারদের বিরুদ্ধে আজ থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করেছে ডিএসসিসি। আগামীদিন সকাল থেকে আবারও উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের নেতৃত্বে আজ সকাল থেকে বিকেল পর্যন্ত কালুনগর স্লুইস গেইট থেকে ম্যাটাডোর পার্ক পর্যন্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান প্রসঙ্গে সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘বুড়িগঙ্গা আদি চ্যানেল দখল করে গড়ে ওঠা ভবন/ প্রতিষ্ঠানসমূহের যে অংশ চ্যানেলের জায়গায় অবৈধভাবে নির্মাণ করা হয়েছে, ইতোমধ্যে তা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজউক, জাতীয় নদী রক্ষা কমিশন, গণপূর্ত অধিদপ্তর, বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন, জরিপ অধিদপ্তর চিহ্নিত করেছে। চিহ্নিত করা সেসব ভবনের অবৈধ বর্ধিতাংশ ভেঙে ফেলতে কর্পোরেশনের মেয়রের নির্দেশনার আলোকে আজ থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছি। অভিযান অব্যাহতভাবে পরিচালনা করা হবে। একইসাথে উদ্ধারকৃত অংশে আদি চ্যানেল পুনরুদ্ধার কার্যক্রমও চলমান রয়েছে।’ কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অভিযানকালে ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নুরে আলম ও ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক

১৬ অক্টোবর, ২০২২,  10:11 PM