শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের ৭২ কোটি ৫০ লাখ ডলার সামরিক সহায়তার ঘোষণা

#
news image

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরো ৭২ কোটি ৫০ লাখ ডলারের সামরিক সহায়তা দেবে। দেশটির পররাষ্ট্র দপ্তর ও পেন্টাগণ শুক্রবার এ ঘোষণা দিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন বলেন, ইউক্রেনে বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়ার বর্বরোচিত হামলা ও ক্রমবর্ধমান নৃশংসতার প্রেক্ষিতে এ সহায়তা দেয়া হচ্ছে। প্রতিরক্ষা বিভাগ পৃথক এক বিবৃতিতে বলেছে, নতুন এই প্যাকেজে হিমারাস রকেট পদ্ধতির জন্যে আরো গোলাবারুদ অন্তর্ভূক্ত করা হয়েছে। ব্লিংকেন বলেন, জো বাইডেনের প্রশাসন কাজ শুরুর পর থেকে এ নিয়ে ইউক্রেনকে মোট ১৮.৩ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেয়া হয়েছে। তিনি ইউক্রেনের জনগণের পাশে যুক্তরাষ্ট্রের অব্যাহত ভাবে থাকারও প্রতিশ্রুতি দেন।

অনলাইন ডেস্ক

১৫ অক্টোবর, ২০২২,  9:25 PM