শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল

কর্ণফুলীতে ফিশিং ট্রলার ডুবি: ৪ জনের মরদেহ উদ্ধার

#
news image

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ইছানগর এলাকায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৩ জন।
আজ বৃহস্পতিবার সকালে কর্ণফুলী নদীর নতুন ব্রিজ ও পতেঙ্গা এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করে নৌ-পুলিশ। নৌ-পুলিশ জানিয়েছে, এই সময়ে ট্রলারের স্কিপার ফারুক বিন আব্দুল্লাহ, সেকেন্ড ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, চিফ অফিসার মো. সাইফুল ইসলাম, ও ডক সদস্য রহমত মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে, গ্রিজার প্রদীপ চৌধুরী, ফিশ মাস্টার মো. জহির উদ্দিন ও অজ্ঞাত একজন। চট্টগ্রামের সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, র‌্যাঙ্কন কোম্পানির মালিকানাধীন এফভি ‘মাগফেরাত’ ফিশিং ট্রলার ডুবির ঘটনায় ৭ জন নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্ণফুলী নদীর নতুন ব্রিজ, পতেঙ্গা এলাকা থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ এখনও চলছে। তিনি আরও বলেন, এছাড়া জাহাজে কর্মরত ফয়সাল নামে একজন চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বুধবার দিবাগত রাত ১টার দিকে মারা গেছেন। উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী নদীর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাট এলাকায় এফভি মাগফেরাত নামে মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার পর জাহাজে থাকা ১৬ জনের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় জাহাজটি নিবন্ধনকারী সংস্থা নৌ-বাণিজ্য অফিস তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অনলাইন ডেস্ক

১৩ অক্টোবর, ২০২২,  9:53 PM