শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

'অনুসারী কমে যাওয়ার' ঘটনায় ফেসবুকের ক্ষমা প্রার্থনা

#
news image

ফেসবুকে অনুসারী কমে যাওয়ার সমস্যায় পড়েছিলেন অসংখ্য ব্যবহারকারী।  আজ বুধবার সকাল থেকে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীদের অনুসারীদের সংখ্যা কোনো কারণ ছাড়াই খুব কম দেখাচ্ছিল ফেসবুক। এমনকি মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের ফলোয়ার সংখ্যা ১১ কোটি ৯১ লাখের বেশি থাকলেও ফেসবুক দেখাচ্ছিল ৯ হাজার ৯৯৬ জন। অন্য অনেকের  অনুসারী সংখ্যা কমবেশি নয় হাজার দেখাচ্ছিল।

অনুসারী কমে যাওয়ার বিষয়ে ফেসবুকের একজন মুখপাত্র সিঙ্গাপুর থেকে আজ দুপুরে বলেন, ‘কিছু ব্যক্তি নিজেদের ফেসবুক প্রোফাইলে ফলোয়ারের সংখ্যায় গড়মিল দেখছেন। এ বিষয়টি আমাদের নজরে আছে। যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টিকে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য কাজ করছি। সাময়িক এই অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’

বুধবার (১২ অক্টোবর) সকালেই ঘটলো বিপত্তি। ফেসবুক ব্যবহারকারীরা ঘুম থেকে উঠেই দেখতে পান তাদের ফলোয়ারের সংখ্যা তলানিতে। যাদের লাখ লাখ ফলোয়ার ছিল তাদের সংখ্যাটা ১০ হাজারের নিচে। এমনকি যাদের ফলোয়ার পাঁচ হাজার ছিল, তাদেরটাও কমেছে । ফেসবুকে ফলোয়ারের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি বুধবার বাংলাদেশের ব্যবহারকারীদের নজরে এসেছে। কিন্তু বিভিন্ন দেশের ফেসবুক ব্যবহারকারীদের ফলোয়ার কমেছে কয়েকদিন আগেই। বিভিন্ন গুন্জন শোনা গেলেও আসল কারন এখনও জানা যায়নি।

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২২,  12:51 AM