শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ইউক্রেনে বাজারে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭

#
news image

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের আভদিভকা শহরের একটি বাজারে রাশিয়ার বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। বুধবার (১২ অক্টোবর) এই হামলা চালানো হয়।  দোনেৎস্কের আঞ্চলিক গভর্নরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।  

দোনেৎস্কের আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো সামাজিক যোগাযাগমাধ্যমে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেছেন, আভদিভকাতে আজ সকালে রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে সাতজন নিহত এবং আটজন আহত হয়েছেন।

 এদিকে, রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় শহর খেরসন এবং মেলিতোপোলেও বুধবার পাঁচটি বিস্ফোরণ ঘটেছে । রুশ বার্তা সংস্থা আরআইএ বলেছে, খেরসনে অন্তত পাঁচটি বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের এই ঘটনার পর সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

গত শনিবার (৮ অক্টোবর) ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার যোগাযোগের একমাত্র সেতু কার্চ ব্রিজে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই ইউক্রেনে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।  

এদিকে ক্রিমিয়া ব্রিজে বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে আটজনকে আটক করেছে রুশ গোয়েন্দারা। রুশ গোয়েন্দা সংস্থা রাশিয়াস ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জানায়, আটকদের মধ্যে পাঁচজন রুশ ও বাকিরা ইউক্রেন ও আর্মেনিয়ার নাগরিক।  

অনলাইন ডেস্ক

১২ অক্টোবর, ২০২২,  10:59 PM