শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

বিয়ের ৪ মাসেই যমজ সন্তানের মা!

#
news image

রতের দক্ষিণি চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ‘লেডি সুপারস্টার’খ্যাত অভিনেত্রী নয়নতারা যমজ পুত্রসন্তানের মা হয়েছেন। এই সুখবর অন্তর্জালে জানিয়েছেন স্বামী পরিচালক বিগনেশ শিবন। নবজাতকের নাম যথাক্রমে উইর ও উলাগাম। ৭ বছর প্রেমের পর গেল জুনে এই দম্পতি বিয়ের পিঁড়িতে বসেছিলেন। টুইটারের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে শিবান ও নয়নতারাকে দুই সন্তানের পায়ে চুমু খেতে। বিগনেশ শিবন সেই ছবির ক্যাপশন জুড়েছেন, ‘নয়ন এবং আমি আম্মা আর আপ্পা হলাম। যমজ পুত্রসন্তান এসেছে আমাদের ঘরে। আমাদের সব প্রার্থনা, আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ এবং যা কিছু ভালো, তা একসঙ্গে মিলিত হয়ে আমাদের জন্য আশীর্বাদ হিসেবে এসেছে এই দুই সন্তান। আপনাদের সবার আশীর্বাদ চাই’। ভারতীয় গণমাধ্যমগুলো ধারণা করছে, সারোগেসির মাধ্যমে মা-বাবা হয়েছেন নবদম্পতি, তবে বিষয়টি স্পষ্ট নয়। কেননা নিজেদের সন্তানদের জন্ম সম্পর্কে বিস্তারিত কিছুই জানাননি এই দম্পতি। বর্তমানে নয়নতারা বলিউড কিং খান শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করছেন; যেটি পরিচালনা করছেন তামিল সিনেমার খ্যাতিমান পরিচালক অ্যাটলি কুমার। ২০০৩ সালে মালয়ালাম ‘মানসসিনাক্কার’র মাধ্যমে ১৯ বছরে সিনে পর্দায় পা রাখেন নয়নতারা। ২০১৮ সালে ফোর্বস ম্যাগাজিনের সেলিব্রেটি ১০০ তালিকায় একমাত্র দক্ষিণী অভিনেত্রী হিসেবে ছিলেন তিনি।

অনলাইন ডেস্ক

১০ অক্টোবর, ২০২২,  10:08 PM