শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

মাহিয়া মাহির স্ট্যাটাস নিয়ে রহস্য

#
news image

হঠাৎ এক স্ট্যাটাসে রহস্য ছড়িয়ে পড়ে নায়িকা মাহিয়া মাহির ফেসবুক আইডি থেকে। ৯ অক্টোবর রাত ৯টায় তার আইডি থেকে লেখা হয়, ‘আমরা আর একসাথে নাই!’ কেন নাই, কার সঙ্গে নাই এ বিষয়ে কিছুই বলেননি নায়িকা। পৌনে এক ঘণ্টার মধ্যেই স্ট্যাটাসটি সরিয়ে নিলেও মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। অনেকে অবাক হন কোনো বিশ্লেষণ ছাড়া চার শব্দের এই বার্তায়। মাত্র ১৫ মিনিটেই তার স্ট্যাটাসটিতে দেড় হাজারেরও বেশি রিয়েক্ট পড়েছিল। মন্তব্য করতে এসে অনেকে জানতে চাইছিলেন, মাহির আইডি হ্যাক হয়েছে কি না। অবশেষে তাদের ধারণাই সঠিক হলো। মাহিয়া মাহি পরবর্তী সময়ে এক স্ট্যাটাসে নিশ্চিত করেছেন, তিনি নন, অন্য কেউ তার আইডি থেকে স্ট্যাটাসটি দিয়েছেন। মাহি লিখেছেন, ‘কিছুক্ষণ আগে আমি ছাড়াও আমার প্রোফাইল কে যেন লগইন করেছিল। জানি না কাকে কাকে টেক্সটও পাঠিয়েছে। কী ভয়ানক!’ তবে আইডি হ্যাক হয়েছে কি না সে বিষয়ে কিছু বলেন নি নায়িকা। এদিকে তার স্ট্যাটাসের নিচে ভক্ত-অনুরাগীরা আইডির পাসওয়ার্ড মজবুত করতে পরামর্শ দিয়েছেন মাহিকে। প্রসঙ্গত, ভালোবেসে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে ২০১৬ সালে বিয়ে করেন মাহিয়া মাহি। গেল বছরের ২৩ মে নায়িকা জানান, অপুর সঙ্গে আর থাকছেন না। তারা বিয়েবিচ্ছেদ করছেন। এরপর গেল বছরের সেপ্টেম্বরে জানা যায় দ্বিতীয় বিয়ে করেছেন তিনি। গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। সেই সংসারে প্রথম সন্তানের অপেক্ষায় মাহি। স¤প্রতি এ নায়িকা নিজেই জানিয়েছেন মা হতে চলেছেন তিনি।

অনলাইন ডেস্ক

১০ অক্টোবর, ২০২২,  10:06 PM