শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

সংকট কবলিত হাইতিতে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহবান গুতেরেসের

#
news image

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস সংকট কবলিত হাইতির কঠোর নিরাপত্তাহীনতা দূর করতে দেশটিতে অবিলম্বে বিশেষ সশস্ত্র বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন। দেশটি ইতোমধ্যে কলেরা মহামারির হুমকির মুখে রয়েছে। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে গুতেরেস সদস্য রাষ্ট্রসমূহের প্রতি ক্যারিবিয়ান দেশটির নিরাপত্তার নাটকীয়ভাবে অবনতি ঠেকাতে দ্রুত সশস্ত্র বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন। হাইতিতে তীব্র রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা ও স্বাস্থ্য সংকট চলছে যা দেশটিকে পঙ্গু করে দিয়েছে এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়েছে। সরকারের জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে গত ১১ সেপ্টেম্বর থেকে দেশটিতে বিক্ষোভ ও লুটপাট চলার কারনে তীব্র অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। গুতেরেস তার চিঠিতে সরবরাহ ও সেবা নিশ্চিতে, পরিবহন অবকাঠামো ও তের টার্মিনালের নিরাপত্তা এবং সংঘবদ্ধ সহিংসতা মোকাবেলায় নিরাপত্তা পুনরুদ্ধারের ওপর গুরুত্বারোপ করেন। এদিকে জাতিসংঘ বৃহস্পতিবার দেশটিতে সম্ভাব্য কলেরা মহামারির বিষয়ে সতর্ক করেছে। সংস্থাটি শুক্রবার জানিয়েছে, অন্তত ১২ জন কলেরা রোগী নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে এবং আরো ১৫২ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরো অনেক বেশি বলে মনে করছেন হাইতিতে জাতিসংঘের আবাসিক ও মানবিক বিষয়ক সমন্বয়কারী আলরিকা রিচার্ডসন।

অনলাইন ডেস্ক

১০ অক্টোবর, ২০২২,  9:46 PM