শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

৩০ লাখ মোবাইল সিম বন্ধ হবে নভেম্বরে

#
news image

সিম বন্ধের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী নভেম্বর মাসে বন্ধ হতে পারে প্রায় ৩০ লাখ মোবাইল সিম কার্ড।

বিটিআরসি সূত্রে জানা যায়, দেশের যেকোনো নাগরিক একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে ১৫টি সিম কার্ড কিনতে পারবেন। কিন্তু অনেকে একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে ৩০ সিম কার্ডও তুলেছেন। এসব সিম কার্ডের সংখ্যা ৩০ লাখের বেশি। এসব সিম পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে।

আরও জানা গেছে, নিয়মের বেশি অতিরিক্ত সিম যারা তুলেছেন তাদের মধ্যে ৭ লাখ গ্রাহকের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে মোবাইল অপারেটররা। মোবাইল অপারেটররা গ্রাহকদের সঙ্গে কথা বলে জানতে যাচ্ছেন তারা কোন সিমগুলো বন্ধ ও চালু রাখতে চাচ্ছেন।  

১৫ অক্টোবর পর্যন্ত গ্রাহকরা কোনো সিম বন্ধ বা চালু রাখবেন তা বাছাই করার সুযোগ পাবেন।  

এদিকে বিটিআরসি জানিয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী একজন গ্রাহকের প্রি-পেইড, পোস্ট পেইড মোবাইল অপারেটর নির্বিশেষে সিম/রিমের সর্বমোট সংখ্যা ১৫ নির্ধারণ করা হয়েছে। এখন থেকে ওই সীমার বাইরে কোনো গ্রাহক (করপোরেট গ্রাহক ব্যতীত) সিম/রিম নিবন্ধন করতে পারবেন না।  

অনলাইন ডেস্ক

০৬ অক্টোবর, ২০২২,  11:14 PM