শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ঈদে যানজট এড়াতে ৩ ফ্লাইওভার ও ১ সেতু খুলছে আজ

#
news image

উত্তরবঙ্গমুখী যান চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে জয়দেবপুর (ভোগড়ামোড়) থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত সাসেক-১ প্রকল্পের আওতায় নবনির্মিত তিনটি ফ্লাইওভার-নাওজোর, শফিপুর, গড়াই এবং টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর মডার্ন মোড় পর্যন্ত সাসেক-২ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের ২য় নলকা ব্রিজ আজ সোমবার (২৫ এপ্রিল) খুলে দেওয়া হচ্ছে।

রবিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এছাড়া সিরাজগঞ্জের কড্ডার মোড়ের যানজট কমানোর লক্ষ্যে ঢাকা থেকে সিরাজগঞ্জের হাটিকামরুলমুখী পার্শ্বে সড়ক প্রশস্তকরণসহ বাস-বে নির্মাণ করা হয়েছে।

রবিবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণের লক্ষ্যে ঋণ সহায়তার আওতায় বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড কর্তৃক ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডকে সাড়ে ৪২ কোটি টাকার চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম এ কথা বলেন।

গাজীপুরমুখী যানবাহন বিশেষ করে ঢাকা-ময়মনসিংহমুখী যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে আবদুল্লাহপুর থেকে জয়দেবপুর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পাধীন সড়ক যানচলাচলের উপযোগী রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং আগামী দু-একদিনের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন হবে বলে সচিব জানান।

সচিব আরও জানান, কোন দুর্ঘটনা বা যানজট সৃষ্টি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে রাজধানী ঢাকার প্রবেশমুখ ও বহিঃগমণমুখসহ গুরুত্বপূর্ণ অন্যান্য পয়েন্টগুলো মনিটরিং করার জন্য সিসিটিভির আওতায় আনা হয়েছে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এস.এম. আনিছুজ্জামান, ক্রেডিট এন্ড ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের প্রধান শেখ আনোয়ার সাদাত এবং নির্মাণ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্র.খ/বিপ্লব

প্রভাতী খবর ডেস্ক:

২৫ এপ্রিল, ২০২২,  6:28 PM