শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ভারতে সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত

#
news image

ভারতে  তীর্থযাত্রী বোঝাই একটি ট্রলিকে টেনে নেয়া ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে গেলে ২৭ জন নিহত হয়। এসব তীর্থযাত্রী একটি মন্দির থেকে ফিরছিল।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, শনিবার উত্তর প্রদেশ রাজ্যের কানপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো ২২ জন আহত  হয়।
খবরে আরো বলা হয়, ট্রাক্টর-ট্রলিতে করে হিন্দু তীর্থযাত্রীরা চন্দ্রিকা দেবী মন্দির থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় শোক প্রকাশ করে বলেন, কানপুরে ট্রাক্টর-ট্রলি  দুর্ঘটনায় আমি মর্মাহত। যারা তাদের স্বজন হারিয়েছেন তাদের প্রতি শোক এবং যারা আহত হয়েছেন তাদের জন্যে আমার প্রার্থনা রইল।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, এ ধরনের যানবাহন লোকজন নয়, মালামাল পরিবহনেই ব্যবহার করা উচিত।
তিনি আরো বলেন, কানপুরের এই দুর্ঘটনা হৃদয়বিদারক।

প্রভাতী খবর ডেস্ক

০২ অক্টোবর, ২০২২,  8:38 PM